পার্থ, ফেব্রুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভেন্যু বদল হলেও বদল হচ্ছে না ২০০৯ সালের চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচি। এ বছরের ২৫ সেপ্টেম্বর থেকেই শুরু হবে নকআউট বিশ্বকাপ হিসেবে পরিচিত ক্রিকেটের দ্বিতীয় সেরা আসর, আর সেটা হতে পারে শ্রীলঙ্কায়।
আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত জানিয়েছেন, নিরাপত্তাকে ঘিরে আশঙ্কার কারণে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া এই টুর্নামেন্টের সম্ভাব্য আয়োজক হিসেবে শ্রীলঙ্কার কথাই ভাবা হচ্ছে।
"কয়েকটা বিষয় নিয়ে এখনো কাজ করতে হবে, বিশেষ করে শ্রীলঙ্কার আবহাওয়া ওই সময় কেমন থাকে তা খতিয়ে দেখতে হবে"
bdnews24