২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালই জবাব দিচ্ছে ইংল্যান্ড

দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৩৪৩ রানের জবাবে ইংল্যান্ড ১ উইকেটে ১০৩ রান করেছে। ফলে ইংল্যান্ড এখনো পিছিয়ে রয়েছে ২৪০ রানে। হাতে আছে ৯ উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 05:31 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ডারবান, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের ৩৪৩ রানের জবাবে ইংল্যান্ড ১ উইকেটে ১০৩ রান করেছে। ফলে ইংল্যান্ড এখনো পিছিয়ে রয়েছে ২৪০ রানে। হাতে আছে ৯ উইকেট। উইকেটে আছেন অ্যালিস্টার কুক, ৩১ রানে। অপর অপরাজিত ব্যাটসম্যান জোনাথন ট্রট ব্যাট করছেন ১৭ রান নিয়ে। ডারবানের কিংসমিডে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন রোববার ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু স্ট্রাউস ও কুক উদ্বোধনী জুটিতে ৭১ রান তোলেন। মর্নি মর্কেলের বলে বোল্ড হওয়ার আগে মেরে খেলে ৫৪ রান করেন স্ট্রাউস। এর আগে ৫ উইকেটে ১৭৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্সের ৫০, মার্ক বাউচারের ৩৯ ও ডেল স্টেইনের ৪৭ রানের সুবাদে ৩৪৩ রান করে তারা। ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার গ্রায়েম সোয়ান ১১০ রানে চার উইকেট নেন। এছাড়া দু'টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও অ্যান্ডারসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২৩৩১ ঘ.