নয়া দিল্লী, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অপ্রত্যাশিত বাউন্স অর্থাৎ কিছু বল যাচ্ছিল অনেক উঁচু দিয়ে, আবার কোনো কোনোটি যচ্ছিল ব্যাটসম্যানের হাঁটুর নিচ দিয়ে। এ অবস্থায় নয়া দিল্লীর ফিরোজ শাহ কোটলার পিচ বিপজ্জনক হয়ে ওঠে ব্যাটসম্যানদের জন্য। ফলে ২৩ ওভার ৩ বল খেলার পর ভারত-শ্রীলঙ্কা পঞ্চম একদিনের ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এতে ভারত একদিনের সিরিজ জিতে নিলো ৩-১ ম্যাচে।
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টস জিতে সকালের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতিতে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে। ২৩ ওভার ৩ বলে ৮৩ রান তোলার পর ব্যাটসম্যানরা বিপদের কথা তুলে ধরলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24