ডারবান, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ৪ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ১৭৫ রান করেছে অস্ট্রেলিয়া।
দিনের শুরুতেই ১০ রানে ২ উইকেট হারালেও অধিনায়ক গ্রায়েম স্মিথকে নিয়ে ১৫০ রান যোগ করে দলকে বিপদমুক্ত করেছিলেন জ্যাক ক্যালিস। কিন্তু ক্যালিস আউট হওয়ার ৬ রান পর স্মিথও ফিরে যান সাজ ঘরে। দুজনেই ৭৫ রান করে আউট হন। এরপর ডুমিনিও (৪) ফিরে যাওয়ায় আবারও বিপদে পড়ে স্বাগতিকরা। তবে ২ উইকেটে ১৬০ রান থেকে দেখতে দেখতেই স্কোর ৫ উইকেটে ১৭০ হলেও হঠাৎ ডারবানের আকাশে নামে আঁধার, তারপর আর খেলাই হয়নি। ২৯ ওভার আগেই খেলা শেষ না হলে অ্যান্ডারসন, ব্রড, অনিনস এবং সোয়ানদের সবাইকেই হয়তো একটি করে উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হতো না, প্রথম দিন শেষে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাসিটাও তখন আরো উজ্জ্বল হতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসি/২২৪০ ঘ.
bdnews24