ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ক্রিকেট দলের আন্তর্জাতিক ম্যাচের প্রচার স্বত্ত্ব বিক্রির পুরো অর্থ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির কাছে বড় অংকের ছাড় চেয়েছে নিম্বাস স্পোর্টস ইন্টারন্যাশনাল। এ নিয়ে মঙ্গলবার বিসিবির সঙ্গে বৈঠকও করেছেন নিম্বাসের ভাইস চেয়ারম্যান ইয়ানি কোলাসো।
বিসিবিও কিছুটা নমনীয় মনোভাব প্রকাশ করে শর্ত দিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড যে সব ক্ষেত্রে নিম্বাসকে ছাড় দেবে সেখানে বাংলাদেশের কাছ থেকেও সুবিধা পাবে তারা। মঙ্গলবার নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিসিবি সভাপতি আ হ ম মোস্তাফা কামাল (লোটাস কামাল) বললেন,'প্রচার স্বত্ত্ব থেকে বিসিবির যে পরিমাণ অর্থ পাওয়ার কথা ছিল নিম্বাস তা দিতে পারবে না। ভারত তাদেরকে ছাড় দিলে আমরা কেন দেব না।'
জানুয়ারিতে অনুষ্ঠেয় তিন জাতি সিরিজের খেলা স
bdnews24