২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বড় স্কোরের পথে অস্ট্রেলিয়া

পার্থ টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশায় ডুবিয়ে ৩ উইকেটে ৩৩৯ রান করেছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 11:32 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

পার্থ, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্থ টেস্টের প্রথম দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের হতাশায় ডুবিয়ে ৩ উইকেটে ৩৩৯ রান করেছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে বুধবার সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে আউট হয়েছেন দুজন। সায়মন ক্যাটিচ তো একেবারে ৯৯ তে গিয়ে ফিরেছেন সাজ ঘরে। ইনিংসের শুরুর দিকেই ক্রিস গেইলের হাতে জীবন পাওয়া শেন ওয়াটসন কেমার রোচের বলে রামদিনকে ক্যাচ দেয়ার আগে করে যান ৮৯ রান। ওয়াটসনের বিদায়ে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর কেমার রোচের বাউন্সারে আহত হয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক রিকি পন্টি কে (২৩*)। তারপরও মাইক হাসিকে (৮১*) নিয়ে নিশ্চিন্তেই এগোচ্ছিলেন ক্যাটিচ। কিন্তু চা বিরতির পর সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থাকতে সুলিমান বেনকে তুলে মারতে গিয়ে তিনি রোচের হাতে ধরা পড়েন। অস্ট্রেলিয়ার স্কোর তখন ২ উইকেটে ২৬০। এর কিছু পরে মাইকেল ক্লার্ককে (১১) দিওনারায়ণ সাজঘরে ফেরালে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। তবে নর্থকে নিয়ে দিনের বাকি সময় হেসেখেলেই পার করেন হাসি। প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের এ সিরিজে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টটি ড্র হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/০০৪৩ ঘ.