ঢাকা, ১৪ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- প্রতি বছরের মতো এবারও ১৬ ডিসেম্বর আয়োজিত হবে বিজয় দিবস ক্রিকেট ম্যাচ। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বরাবরের মতো এবাররো মুখোমুখি হচ্ছে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশ। তবে জুয়েল একাদশ ও মুস্তাক একাদশের আড়ালে লড়াইটা হবে মূলত বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ও গাজী ট্যাংকের মধ্যে।
শহীদ জুয়েল একাদশের ১৩ সদস্যের দলের সবাই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের সদস্য, অন্যদিকে শহীদ মুস্তাক একাদশে গাজী ট্যাংকের ৮ ক্রিকেটার ছাড়াও ওল্ড ডিওএইচএসের তিনজন ও বিকেএসপির খেলোয়াড় রয়েছেন।
বুধবার সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচ। শহীদ জুয়েল একাদশের অধিনায়ক করা হয়েছে মাহমুদুল হাসান। অন্যদিকে শহীদ মুস্তাক একাদশের নেতৃত্বে থাকছেন অলক কাপালি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস
bdnews24