২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান

ন্যাপিয়ার টেস্টের তৃতীয় দিনে হাসলো ড্যারল টাফির ব্যাট। ২৩তম টেস্টে এসে পেলেন প্রথম হাফ সেঞ্চুরি। সেই হাফ সেঞ্চুরিকে প্রায় সেঞ্চুরিতে রূপ দিয়ে ফেলেছিলেন। ইয়ান ও'ব্রায়ানকে নিয়ে নবম উইকেট জুটিতে গড়েছিলেন ৬২ রানের জুটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2009, 05:27 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ন্যাপিয়ার, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ন্যাপিয়ার টেস্টের তৃতীয় দিনে হাসলো ড্যারল টাফির ব্যাট। ২৩তম টেস্টে এসে পেলেন প্রথম হাফ সেঞ্চুরি। সেই হাফ সেঞ্চুরিকে প্রায় সেঞ্চুরিতে রূপ দিয়ে ফেলেছিলেন। ইয়ান ও'ব্রায়ানকে নিয়ে নবম উইকেট জুটিতে গড়েছিলেন ৬২ রানের জুটি। কিন্তু ৪৭১ রানে কানেরিয়ার একই ওভারে ইয়ান ও'ব্রায়ান ও মার্টিন বিদায় নিলে ওখানেই থেমে যায় ব্ল্যাক ক্যাপদের প্রথম ইনিংস, ৮০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন টাফি। দানিশ কানেরিয়া একাই নিয়েছেন ৭টি উইকেট,কিন্তু সে জন্য খরচ করেছেন ১৬৮ রান। জবাবে শেষ খবর পাওয়া পর্যন্ত দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সংগ্রহ কোন উইকেট না হারিয়ে ৭৫ রান। প্রথম ইনিংসে পাকিস্তানের ২২৩ রানের জবাবে নিউজিল্যান্ড ৪৭১ রান করায় ২৪৮ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/১১২০ ঘ.