২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নকেই সেরা মানেন মুরালিধরন

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। বোলার হিসেবে আরো কিছু বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। তাই কারো কারো মতে তিনি সর্বকালের সেরা স্পিনার। কিন্তু মুরালিধরনের কাছে সেরা শেন কিথ ওয়ার্ন, 'ক্রিকেটীয় জ্ঞানে' তাকে নিজের চেয়ে এগিয়ে রাখাই ঠিক মনে করেন শ্রীলঙ্কার অনেক অর্জনের এই নায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। বোলার হিসেবে আরো কিছু বিশ্বরেকর্ডও নিজের করে নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। তাই কারো কারো মতে তিনি সর্বকালের সেরা স্পিনার। কিন্তু মুরালিধরনের কাছে সেরা শেন কিথ ওয়ার্ন, 'ক্রিকেটীয় জ্ঞানে' তাকে নিজের চেয়ে এগিয়ে রাখাই ঠিক মনে করেন শ্রীলঙ্কার অনেক অর্জনের এই নায়ক। ওয়ার্নকে (৭০৮) পেছনে ফেলেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেটে মালিক হন মুরালিধরন। তবে ওয়ার্নকে ছাড়িয়ে আটশ উইকেটের কাছাকাছি চলে গেলেও মুরালিধরন মনে করেন রেকর্ড যা-ই বলুক বোলার হিসেবে অস্ট্রেলীয় লেগস্পিনার এক কথায় অনন্য, 'ওয়ার্ন আর সবার চেয়ে আলাদা, দারুণ এক বোলার। আমি এটাও বলতে পারি আমার চেয়ে ক্রিকেটীয় বুদ্ধিতেও ও এগিয়ে। ও একজন ভাল অধিনায়কও।' তথ্যসূত্র : ইন্টারনেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এএইচএস/এসি/২০৪০ ঘ.