মুম্বাই, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাকে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি দিয়েছে আগেই। সে হিসেবে গৌতম গম্ভীরের পাওয়া নতুন স্বীকৃতিটা তেমন কিছু নয়। বিশ্বসেরা যিনি, ভারতসেরা তো তিনি হবেনই! ভারতীয় ক্রিকেট বোর্ড ২০০৮-২০০৯ মৌসুমের জন্য সে দেশের সেরা আন্তর্জাতিক ক্রিকেটার করে সেই স্বীকৃতিই দিয়েছে বাঁ হাতি এই ব্যাটসম্যানকে। এ কারণে পলি উমরিগর ট্রফি তুলে দেয়া হয়েছে তার হাতে।
স্বপ্নের মতো এক মৌসুম কাটালেন গৌতম গম্ভীর। ২০০৮-এর ১ অক্টোবর থেকে ৩০ সেপ্টেম্বর ২০০৯-এর মধ্যে ৮ টেস্টে ৫টি সেঞ্চুরিসহ করেছেন ১২৬৯ রান, ভারতসেরা হওয়া তারই পুরস্কার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/২৩৫৮ ঘ.
bdnews24