আহমেদাবাদ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাহেলা জয়াবর্ধনের ডাবল সেঞ্চুরি (২৭৫), প্রসন্ন জয়াবর্ধনে (১৫৪*) ও তিলকরত্নে দিলশানের (১১২) সেঞ্চুরিতে ৭ উইকেটে ৭৬০ রান (ডিক্লে.) তুলেও জয়ের ব্যাপারে নিশ্চিত হতে পারছেনা শ্রীলঙ্কা। বরং আহমেদাবাদ টেস্ট ড্র হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা ২ উইকেটে ১৯০ রান তুলে ভারতীয় ব্যাটসম্যানরাও চতুর্থ দিন শেষ করেছে রানের পাহাড় গড়ার সম্ভাবনা জাগিয়ে। প্রথম ইনিংসে ৪২৬ রানে অল আউট হয়েছিল তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/১৯৫৪ ঘ.
bdnews24