২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রাবিড় আর ধোনির সেঞ্চুরিতে প্রথম দিন ভারতের

রাহুল দ্রাবিড়ের অপরাজিত ১৭৭ ও মহেন্দ্র সিং ধোনির ১১০ রানের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন দারুণভাবে শেষ করেছে ভারত। দিন শেষে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ৩৮৫।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

আহমেদাবাদ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাহুল দ্রাবিড়ের অপরাজিত ১৭৭ ও মহেন্দ্র সিং ধোনির ১১০ রানের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন দারুণভাবে শেষ করেছে ভারত। দিন শেষে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ৩৮৫। আহমেদাবাদের মোতেরায় সরদার প্যাটেল স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ধোনি। কিন্তু ব্যাট করতে নেমেই বিপদে পড়ে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের একুশ বছরের শুরুতেই ব্যর্থ হন শচীন টেন্ডুলকার (৪)। টপ ও মিডল-অর্ডারের আরো তিন ব্যাটসম্যানের ব্যর্থতায় ৩২ রানেই পড়ে গিয়েছিল ৪ উইকেট। কিন্তু চানাকা ওয়েলেগেদারা ও দম্মিকা প্রসাদের বোলিং তোপের মুখে বিপর্যস্ত দলকে বাঁচাতে দাঁড়িয়ে যান 'দ্য ওয়াল' রাহুল দ্রাবিড়। তাই গৌতম গম্ভির (১), বীরেন্দর শেবাগ (১৬), ভিভিএস লক্ষণকে (০) সাজঘরে ফেরানোর পর অনেকক্ষণ প্রতীক্ষায় থাকতে হয় সফরকারীদের। যুবরাজ সিংয়ের (৬৮) সঙ্গে ১২৫ রানের জুটি গড়ে দ্রাবিড় শুধু প্রাথমিক বিপদই সামাল দেননি, তারপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ২২৪ রান তুলে দলকে নিয়ে যান একেবারে নিশ্চিন্ত থাকার মতো অবস্থায়। দিন শেষে ২৭তম শতককে ১৭৭ রান পর্যন্ত নিয়েও অপরাজিত থেকে যান দ্রাবিড়। তবে ধোনির দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির ইনিংসটা ১১০ রানেই শেষ হয়ে যায় প্রসাদের বলে প্রসন্ন জয়াবর্ধধনের হাতে ধরা পড়ায়। প্রথম দিনে শ্রীলঙ্কার সবচেয়ে সফল বোলার ওয়েলেগেদারা। ৭৫ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২০২৫ ঘ.