ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে ষষ্ঠ রাউন্ডের খেলায় শনিবার জয় পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র, ওল্ড ডিওএইচএস ও বিকেএসপি।
কলাবাগান ২০ রানে হারিয়েছে বিমান বাংলাদেশকে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাভেদ ওমর ৪২, রাকিবুল হাসান ৩৫ ও জুবায়ের আহমেদ অপরাজিত ৬৬ রান করায় কলাবাগানের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২১৯। ৩ উইকেট নেন ইলিয়াস সানি। জবাবে ৪৮.২ ওভারে ১৯৩ রানে অল-আউট হয়ে যায় বিমান। ৬৫ রান করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি শ্রীলংকার জিহান মোবারক। দু'টি করে উইকেট নেন কলাবাগানের সাহাদাত হোসেন, ফরিদউদ্দিন মাসুদ ও নাজমুস সাদাত।
এদিকে, ওল্ড ডিওএইচএস ৩ উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে। বিকেএসপির মাঠে আগে ব্যাট করতে নেমে ২০৩ রানে গুটিয়ে যায় খেলাঘর। ৬৬ রান করেন আসলাম আলী। মোহাম্মদ রুবেল হোসেন নেন ৩ উইকেট। জবাবে ১ বল বাকি থাকতে ৭ উইকেটে ২০৫ রান তুলে নেয় ওল্ড ডিওএইচএস। ফজলে রাব্বি ৩১ ও রুম্মন আহমেদ করেন ৫৪ রান।
দিনের আরেক ম্যাচে বিকেএসপি ৩ উইকেটে হারিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিংকে। ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ২০২ রান করে বিকেএসপি। সৌম্য সরকার ও আসিফ আহমেদ ৫০ রান করে ও তানভির হায়দার করেন ৩৪ রান। ৭.৪ ওভারে ৩৫ রান দিয়ে ৫ উইকেট নেন ভিক্টোরিয়ার মিডিয়াম পেসার মোহাম্মদ শরিফ। জবাবে আবুল বাশার ৭৩ ও আরসালান মীর ৩৫ রান করলেও ১৯৯ তেই থেমে যায় ভিক্টোরিয়ার ইনিংস। ৩ উইকেট নেন জাকারিয়া মাসুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০২২ ঘ.
bdnews24