২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ ফেব্র"য়ারি ঢাকা আসবে ইংল্যান্ড

ব্যস্ত সূচির মধ্য দিয়েই ২০১০ সাল পার করতে হবে জাতীয় ক্রিকেট দলকে। বছরের শুরুতে তো দম ফেলারই সুযোগ নেই। ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে ভারতের সঙ্গে খেলবে দুটি টেস্ট। এরপরই যাবে নিউজিল্যান্ড সফরে। সেখান থেকে ফিরতে না ফিরতেই ১৭ ফেব্র"য়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2009, 03:48 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যস্ত সূচির মধ্য দিয়েই ২০১০ সাল পার করতে হবে জাতীয় ক্রিকেট দলকে। বছরের শুরুতে তো দম ফেলারই সুযোগ নেই। ত্রিদেশীয় টুর্নামেন্ট শেষে ভারতের সঙ্গে খেলবে দুটি টেস্ট। এরপরই যাবে নিউজিল্যান্ড সফরে। সেখান থেকে ফিরতে না ফিরতেই ১৭ ফেব্র"য়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড দল। তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে তারা। ঢাকায় পৌঁছানের ঠিক ১১ দিন পর ওয়ানডে ম্যাচ দিয়ে তাদের মূল সফর শুরু করবে ইংল্যান্ড। এই ১১ দিনে অনুশীলন তো থাকছেই, সঙ্গে বিসিবি একাদশের সঙ্গে একদিনের তিনটি প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পাচ্ছে সফরকারীরা। বৃহস্পতিবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৮ ফেব্র"য়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ম্যাচটি হবে ২ মার্চ। সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ হবে ৫ মার্চ চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। সেখানেই ১২ থেকে ১৬ মার্চ প্রথম টেস্ট শেষে ঢাকায় ফিরবে দুই দল। ২০ থেকে ২৪ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৪১ ঘ.