ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের সফর শেষ হতে না হতেই রোববার ঢাকা আসছে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অনূর্ধ্ব-১৯ দলের এ সিরিজের সবগুলো ম্যাচই হবে খুলনা বিভাগে। ১১ নভেম্বর শেখ আবু নাসের (খুলনা বিভাগীয়) স্টেডিয়ামে বাংলাদেশ একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু করবে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দল। একই মাঠে ১৩, ১৪ ও ১৬ নভেম্বর হবে সিরিজের প্রথম তিনটি ওয়ানডে। এরপর ১৯ ও ২০ নভেম্বর যশোর জেলা স্টেডিয়ামে হবে চতুর্থ ও পঞ্চম ম্যাচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২২০৮ ঘ.
bdnews24