হায়দ্রাবাদ, নভেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একের পর এক মাইলফলক অতিক্রম করে চলেছেন শচীন টেন্ডুলকার। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম একদিনের ম্যাচে তিনি টপকে যান ১৭ হাজার রান।
হায়দ্রাবাদে নিজের ৪৩৫তম ম্যাচে সাত রান করার সঙ্গে সঙ্গে তিনি ছুঁয়ে ফেলেন ১৭ হাজার রানের মাইলফলক।
টেস্টে সবচেয়ে বেশি ১২,৭৭৩ রান করেছেন ৩৬ বছর বয়সী টেন্ডুলকার। সর্বাধিক শতকের (৪২টি) রেকর্ডও তার। একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক ৪৪টি সেঞ্চুরির মালিকও তিনি।
ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৩৫০ রান করে । ৩৫১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত ৩৩ ওভারে ৪ উইকেটে তুলেছে ২২৯ রান। টেন্ডুলকার অপরাজিত রয়েছেন ১২৫ রানে।
সাত ম্যাচের সিরিজ বর্তমানে ২-২ এ অমীমাংসিত রয়েছে। এ ম্যাচে যে দল জিতবে সে দলই এগিয়ে যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৫০ ঘ.
bdnews24