বার্বাডোস, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)-র সঙ্গে বিরোধের ফলে প্রতিষ্ঠিত ক্রিকেটাররা খেলতে রাজি না হওয়ায় ফ্লয়েড রেইফারের নেতৃত্বে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন চেহারার দুর্বল দল নামিয়েছিল ওয়েস্টইন্ডিজ। সেখানে দল চরমভাবে ব্যর্থ হওয়াতেই হয়তো টনক নড়েছে ডব্লিউআইসিবির। আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য তাই আবার অধিনায়ক করা হয়েছে ক্রিস গেইলকে।
অস্ট্রেলিয়া সফরে তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর, ব্রিসবেনে ও ২৩ ফেব্র"য়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে এ সফর।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২২০৪ ঘ.
.
bdnews24