২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ম্যাচেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

টানা চার ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর হঠাৎই যেন কক্ষপথ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে আবারও হেরেছে তারা। রোববার ষষ্ঠ ম্যাচে ৩ উইকেটে জিতেছে সফরকারীরা। টানা দুটো ম্যাচ জেতায় সিরিজে ইংল্যান্ড এখন ৪-২-এ পিছিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 12:17 PM

ঢাকা, নভেম্বও ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চার ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করার পর হঠাৎই যেন কক্ষপথ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে আবারও হেরেছে তারা। রোববার ষষ্ঠ ম্যাচে ৩ উইকেটে জিতেছে সফরকারীরা। টানা দুটো ম্যাচ জেতায় সিরিজে ইংল্যান্ড এখন ৪-২-এ পিছিয়ে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬৬ রানে ৪ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। তবে পঞ্চম উইকেট জুটিতে আমিনুল হক ও সাব্বির রহমান দলকে টেনে নিয়ে যান ১৫৮ পর্যন্ত। পরের ব্যাটসম্যানরা সে ধারাবাহিকতা রাখতে না পারায় ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৪ রান তোলে বাংলাদেশ। এনামুল হক ৭৪, সাব্বির রহমান ৫৩ ও আবুল হাসান করেন ৩৪ রান। জবাবে বেটিসের ৩৫, জো রুটের ৪৮ ও জাভেদের ৬৩ রানের সুবাধে ৪৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১২৬ ঘ.