২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টস জিতে ফিল্ডিং নিয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার ব্যাট করে তারা ১ উইকেট হারিয়ে ৩২ রান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 11:46 AM

Updated : 26 Aug 2022, 12:16 PM

নাগপুর, অক্টোবর ২৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে ব্যাট করছে স্বাগতিক ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ ওভার ব্যাট করে তারা ১ উইকেট হারিয়ে ৩২ রান করেছে। ২৩ রানে ব্যাটিং করছেন বীরেন্দর শেওয়াগ ও ১ রানে গৌতম গম্ভীর। পিটার সিডলের বলে ক্যামেরন হোয়াইটের হাতে তালুবন্দি হয়ে শচীন টেন্ডুলকার ব্যক্তিগত ৪ রানে সাজঘরে ফিরেন। সিরিজে ১-০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া দিবা-রাত্রির এ ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নেয়। যদিও শেষ বিকেলের শিশির নাগপুরের বিদর্ভ স্টেডিয়ামের উইকেটে বিরাট প্রভাব ফেলতে পারে, তারপরও অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। চোটে পাওয়ার কারণে অস্ট্রেলিয়াকে এ ম্যাচে ব্রেট লি এবং জেমস হোপসকে ছাড়াই মাঠে নামতে হয়েছে। তবে মিচেল জনসনের সঙ্গে এ ম্যাচে মাঠে আছেন পেসার বেন হিলফেনাস ও অলরাউন্ডার শন মার্শ। অন্যদিকে, বিরাট কোহলির বদলে চোট কাটিয়ে ভারতীয় দলে ফিরেছেন মারকুটে ব্যাটসম্যান যুবরাজ সিং। স্কোয়াড: ভারত: শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়না, এমএস ধোনি(অধি.), রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইশান্থ শর্মা, প্রবীণ কুমার ও আশীষ নেহরা। অস্ট্রেলিয়া: শেন ওয়াটসন, টিম পেইন, রিকি পন্টিং, শন মার্শ, মাইকেল হাসি, অ্যাডাম ভোগস, ক্যামেরন হোয়াইট, মিচেল জনসন, নাথান হওরিটজ, বেন হিলফেনাস, পিটার সিডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৬৪৩ ঘ.