২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকেই এগিয়ে রাখছে জিম্বাবুয়ে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জিম্বাবুয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠে মূলত তাদের ক্রিকেটের পড়ন্ত বেলায়। নিজেদের উন্নতির জন্য সুযোগ পেলে জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ, ফিরতি সফরে আসে টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া জিম্বাবুয়ে। ঘুরেফিরে বছরে দুই-একবার দেখা হয়েই যায় দুই দেশের। ফিরতি সিরিজ খেলতে বুধবার রাতেই ঢাকা এসেছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চিরাচরিত লক্ষ্যের কথাই শোনালেন জিম্বাবুয়ের অধিনায়ক প্রসপার উৎসেয়া, স্বাগতিক দলের বিপক্ষে সাফল্য চাই। তারপরও সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 02:06 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জিম্বাবুয়ের দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠে মূলত তাদের ক্রিকেটের পড়ন্ত বেলায়। নিজেদের উন্নতির জন্য সুযোগ পেলে জিম্বাবুয়ে সফরে যায় বাংলাদেশ, ফিরতি সফরে আসে টেস্ট ক্রিকেট থেকে স্বেচ্ছায় নির্বাসনে যাওয়া জিম্বাবুয়ে। ঘুরেফিরে বছরে দুই-একবার দেখা হয়েই যায় দুই দেশের। ফিরতি সিরিজ খেলতে বুধবার রাতেই ঢাকা এসেছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে চিরাচরিত লক্ষ্যের কথাই শোনালেন জিম্বাবুয়ের অধিনায়ক প্রসপার উৎসেয়া, স্বাগতিক দলের বিপক্ষে সাফল্য চাই। তারপরও সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি। "আগের সিরিজে ভালো খেলিনি। এবার নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাই। কেনিয়ার বিপক্ষে আমাদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখলেই সাফল্য পাওয়া যাবে," উৎসেয়ার গলায় প্রত্যাশা। সাফল্য উন্নতির মাপকাঠি হলে আক্ষরিক অর্থেই গ্রামীণফোন ওয়ানডে কাপে বাংলাদেশকেই ফেবারিট মানতে হবে। দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গেল এক বছর বেশ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ আগস্টে জিম্বাবুয়ে থেকেই পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৪-১ এ জিতে এসেছে। এ সিরিজেও স্বাগতিকদেরই এগিয়ে রাখছে সফরকারীরা। নিজেই সেকথা বলেছেন উৎসেয়া, "সা