২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর পরিশ্রম করি বলেই এই সাফল্য : রফিক

প্রায় দু বছর হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে নেই মোহাম্মদ রফিক। অবসর নেয়ার সময়ই ঘোষণা দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেট থাকছেন। কিন্তু ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল-এ যোগ দেয়ায় মাঝে এক বছর ঘরোয়া ক্রিকেটও খেলা হয়নি তার। এবার বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই ঘরোয়া ক্রিকেট দিয়েই ঘরোয়া ক্রিকেটে ফিরলেন রফিক এবং ফিরলেন আবাহনীকে শিরোপা উপহার দিয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2009, 05:39 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দু বছর হতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেটে নেই মোহাম্মদ রফিক। অবসর নেয়ার সময়ই ঘোষণা দিয়েছিলেন ঘরোয়া ক্রিকেট থাকছেন। কিন্তু ভারতের বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএল-এ যোগ দেয়ায় মাঝে এক বছর ঘরোয়া ক্রিকেটও খেলা হয়নি তার। এবার বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট দিয়েই ঘরোয়া ক্রিকেট দিয়েই ঘরোয়া ক্রিকেটে ফিরলেন রফিক এবং ফিরলেন আবাহনীকে শিরোপা উপহার দিয়ে। প্রথমে ২৩ রানে ২ উইকেট নিয়ে গাজী ট্যাঙ্ককে (৪ উইকেটে) ১৪৪ রানে আটকে দেয়া, তারপর দলের পরাজয় যখন একরকম নিশ্চিত সে অবস্থায় ২১ বলে ৬টি ছক্কা ও ২টি চারের সহায়তায় হার না মানা ৫০ রানের অনবদ্য এক ইনিংস! প্রত্যাবর্তন এর চেয়ে ভালো আার হয় কীভাবে। দলকে স্মরণীয় এক জয় উপহার দিতে পারায় ম্যাচ শেষে তাই উচ্ছ্বাসই ঝরেছে রফিকের কন্ঠে, ফাইনালে বাজিমাত করা পারফরম্যান্সের রহস্য জানাতে গিয়ে বললেন "কঠোর পরিশ্রম করি বলেই এই সাফল্য এসেছে। আমি দলের জন্য খেলেছি, দল জিতেছে এতেই আমি খুশি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২৩৩৩ ঘ.