লাহোর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানো নিয়ে রাজনীতিকদের অভিযোগের পর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ইউনিস খান। কিন্তু পাকিস্তান অধিনায়কের সেই পদত্যাগপত্র প্রত্যাখ্যান করেছে সে দেশের ক্রিকেট বোর্ড (পিসিবি), সেই সঙ্গে জানিয়ে দিয়েছে, চোট না পেলে ২০১১ সাল পর্যন্ত ইউনিসই অধিনায়কের দায়িত্বে থাকবেন।
ইউনিসের পদত্যাগপত্র নিয়ে সোমবার পিসিবির পরিচালনা পরিষদের বৈঠকের পর বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট এই ঘোষণা দেন।
এর আগে ইউনিস খান তার পদত্যাপত্র জমা দেয়ার পর বৃহস্পতিবার পিসিবি প্রধানের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বৈঠক সম্পর্কে ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ক্রিকইনফোকে বলেন, "ইজাজ বাট ও ইউনিস খানের মধ্যে বেশ গঠনমূলক আলোচনা হয়েছে। ধারণা করছি. ইউনিস অধিনায়কত্বের দায়িত্ব পালন করে যাবেন।"
পাকিস্তানি প্রচার মাধ্যমে বলা হয়, ইজাজ বাটের সঙ্গে বৈঠকে ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্বের নিশ্চয়তা চেয়েছেন ইউনিস। নির্বাচক প্যানেলের সদস্য সংখ্যা কমিয়ে আনারও দাবি জানান তিনি।
ম্যাচ গড়াপেটার অভিযোগে স
bdnews24