২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার হেরেছে আবাহনী, সেমিফাইনালে মোহামেডান, গাজী ট্যাঙ্ক

বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডের খেলায় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বিমান, ওল্ড ডিওএইচএস, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, পারটেক্স, ও সূর্য্যতরুণ। তবে আবার হেরেছে আবাহনী। তাদের হতাশার দিনে টানা চতুর্থ ম্যাচ জিতে 'এ' গ্র"প থেকে মোহামেডান আর 'বি' গ্র"প থেকে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স উঠে গেছে সেমিফাইনালে নিশ্চিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 01:40 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগবস প্রিমিয়ার টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডের খেলায় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ বিমান, ওল্ড ডিওএইচএস, গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স, পারটেক্স, ও সূর্য্যতরুণ। তবে আবার হেরেছে আবাহনী। তাদের হতাশার দিনে টানা চতুর্থ ম্যাচ জিতে 'এ' গ্র"প থেকে মোহামেডান আর 'বি' গ্র"প থেকে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স উঠে গেছে সেমিফাইনালে নিশ্চিত। তামিমের ঝড়ো ব্যাটিংয়ে মোহামেডানের সামনে কোনো দল যেন দাঁড়াতেই পারছে না। শনিবার ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিও তাই পাত্তা পায়নি। ৪৪ রানে হেরেছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে ৩০ বলে তামিমের ৪২ ও ১৬ বলে মার্শাল আয়ুবের ২১ রানের সুবাদে ৮ উইকেটে ১২৩ করে মোহামেডান। জবাবে ৮৫ (১৭.২ ওভার) রানেই শেষ হয়ে যায় খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। একই মাঠে দিনের প্রথম ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রকে ৩৩ রানে হারায় গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৫ রান করে গাজী ট্যাঙ্ক। নাজিমুদ্দিন ৪৬ (৪১ বল) শাহরিয়ার নাফিস ২৬ (২৯ বল) রান করেন। ২৭ রানে ৩ উইকেট নেন কলাবাগানের নাজমুস সাদাত। জবাবে ১০২ (১৮.৪ ওভার) রান তুলতেই অল-আউট হয় কলাবাগান ক্রীড়া চক্র। ৪১ বলে ৪০ রান করেন রকিবুল হাসান। ৩.৪ ওভারে ১১ রান দিয়ে পাঁচ উইকেট নিয়েছেন জাতীয় দলের স্পিনার নাঈম ইসলাম। ২২ রানে তিন উইকেট পেয়েছেন অলক কাপালী। অন্যদিকে চার ম্যাচ খেলে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে ওল্ড ডিওএইচএস। ধানমন্ডি স্টেডিয়ামে ক্রিকেট কোচিং স্কুলকে ২৪ রানে হারিয়েছে তারা। আগে ব্যাট করে ১৮.৪ ওভারে ৯৭ (১০ উইকেট) রান তুলতে সমর্থ হয় ওল্ডডিওএইচএস। জবাবে ৭৩ (১৭.৫) রানেই অল-আউট হয় ক্রিকেট কোচিং। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ বিমান। ভিক্টোরিয়া স্পোর্টিংকে ৩ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১১০ রান করে ভিক্টোরিয়া। ৩৬ রান করেন এজাজ আহমেদ। জবাবে অভিষেক মিত্র ৩২ ও সানোয়ার হোসেনের অপরাজিত ২৮ রান মিলিয়ে শেষ বলে জয় পেয়ে যায় বিমান। জয়ের জন্য শেষ বলে বিমানের দরকার ছিলো ২ রান। দিনের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হয়েছে ধানমন্ডি মাঠে বিকেএসপি ও পারটেক্সের মধ্যে। ম্যাচ টাই হলে সুপার ওভারে জিতে যায় পারটেক্স। পরিনামে চার ম্যাচ খেলেও জয়ের মুখ দেখা হলো না বিকেএসপির। অন্যদিকে নিজেদের চতুর্থ ম্যাচে প্রথম জয় পেলো পারটেক্স বিকেএসপির ৮ উইকেটে ১৩৫ রানের জবাবে পারটেক্স ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে করে ১৩৫ রান। ফলে ম্যাচের নিস্পত্তি হয় সুপার ওভারে। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সূর্য্যতরুণের কাছে ১৩ রানে হেরেছে শিরোপাপ্রত্যাশী আবাহনী। ইমতিয়াজ হোসেনের ৩১ ও জুনায়েদ সিদ্দিকীর ২৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৩ রান করে সূর্য্যতরুণ। জবাবে ৭ উইকেটে ১৩০ রান করতে পেরেছে আবাহনী। রনি তালুকদার ৩৫ ও নাসির হোসাইন ২৪ রান করেন। চার ম্যাচে আবাহনীর এটি টানা দ্বিতীয় পরাজয়। সেমিফাইনালে খেলতে হলে সেই সঙ্গে ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে জিততেই হবে, তারপরও তাকিয়ে থাকতে হবে খেলাঘর-সূর্য্যতরুণ ম্যাচের দিকে। ম্যাচগুলো হবে রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫৭ ঘ.