২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে নেই দ্রাবিড়

অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। সেই দলে নেই রাহুল দ্রাবিড়। চোট সারিয়ে দলে ফিরেছেন বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিং। এ দুজন ফেরাতেই বাদ পড়তে হচ্ছে দীনেশ কার্তিক ও রাহুল দ্রাবিড়কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারত। সেই দলে নেই রাহুল দ্রাবিড়। চোট সারিয়ে দলে ফিরেছেন বীরেন্দর শেবাগ ও যুবরাজ সিং। এ দুজন ফেরাতেই বাদ পড়তে হচ্ছে দীনেশ কার্তিক ও রাহুল দ্রাবিড়কে। বাজে ফর্মের কারণে ইউসুফ পাঠান এবং আরপি সিং-ও বাদ পড়েছেন। এ ছাড়া অভিষেক নায়ারকেও দলে রাখা হয়নি। এদের বদলে দলে ঢুকেছেন রবীন্দ্র জাদেজা, মুনাফ প্যাটেল এবং সুদীপ ত্যাগী। সুদীপ ত্যাগীর সামনে এবারই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ এলো। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করার পুরস্কার পেলেন উত্তর প্রদেশের এই ফাস্ট বোলার। তবে সবকিছু ছাপিয়ে দ্রাবিড়ের বাদ পড়াটাই বড় প্রশ্ন হয়ে উঠেছে। দীর্ঘদিন পর একদিনের ক্রিকেটে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু খারাপ করেননি। সর্বশেষ পাঁচ ম্যাচে তার স্কোর ১৪, ৪৭, ৩৯, ৭৬ ও ৪। তাই ধারণা করা হয়েছিল কার্তিক ও বিরাট কোহলির জায়গা নেবেন শেবাগ ও যুবরাজ। কিন্তু ভারতীয় নির্বাচকরা দ্রাবিড়কে বাদ দিয়ে বিরাট কোহলির উপরেই আস্থা রেখেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ওয়ানডে দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং, সুরেশ রায়না, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, আশীষ নেহরা, মুনাফ প্যাটেল, সুদীপ ত্যাগী, প্রবীণ কুমার, ইশান্ত শর্মা ও অমিত মিশ্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/২০১৪ ঘ.