ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে সিরিজের প্রথম ম্যাচ হারলেও সোমবার দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতেছে সফরকারী বাংলাদেশ 'এ' দল। ফলে দু ম্যাচের সিরিজ ড্র করেই মঙ্গলাবার দেশে ফিরছে তারা।
পুনা ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাট করে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান করে তারা। সাহাদাত হোসেন, ডলার মাহমুদ ও ফয়সাল হোসাইন দুটি করে উইকেট নেন।
জবাবে চার বল হাতে রেখে পাঁচ উইকেটেই লক্ষ্য পূরণ করে বাংলাদেশ 'এ' দল। অধিনায়ক হান্নান সরকার অপরাজিত ৫৩ এবং সোহরাওয়ার্দী শুভ খেলেন হার না মানা ২০ রানের ইনিংস।
সফরে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিপক্ষে একটি তিন দিনের, একটি চারদিনের, দু'টি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ 'এ' দল। তিন দিন এবং চার দিনের ম্যাচ দুটি অমীমাংসিত থাকে। পরে একদিন এবং টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষ হয় ১-১
bdnews24