২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া টোয়েন্টি-টোয়েন্টিতে এবার বিনোদনের বিশেষ ব্যবস্থা

টানা দুই মৌসুমে কোনো স্পন্সর ছিল না। বিসিবির টাকাতেই হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার মৌসুম শুরুর আগেই স্পন্সর পেয়ে গেছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে স্পন্সর হয়েছে পারটেক্স বেভারেজের এনার্জি ড্রিংকস বিগবস। টুর্নামেন্টর নামও হচ্ছে বিগবস টি-টোয়েন্টি ২০০৯।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 01:45 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা দুই মৌসুমে কোনো স্পন্সর ছিল না। বিসিবির টাকাতেই হয়েছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। এবার মৌসুম শুরুর আগেই স্পন্সর পেয়ে গেছে ঢাকা মেট্রোপলিটন ক্রিকেট কমিটি (সিসিডিএম)। টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেটে স্পন্সর হয়েছে পারটেক্স বেভারেজের এনার্জি ড্রিংকস বিগবস। টুর্নামেন্টর নামও হচ্ছে বিগবস টি-টোয়েন্টি ২০০৯। খেলার আয়োজনটাও হচ্ছে জাঁকজমপূর্ণ। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিসিডিএম সভাপতি জিএস হাসান চৌধুরী তামিম জানান, খেলাকে উৎসবমুখর করে তুলতে নানা বিনোদনের ব্যবস্থা থাকছে। কনসার্ট, চীয়ার গার্লসদের নৃত্য মুখর করে তুলবে স্টেডিয়াম। ফাইনাল খেলায় তো আতশবাজি পোড়ানো হবেই। দর্শকদের বিনোদনের জন্য ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ টাকা। ঘরোয়া ক্রিকেটের প্রতি দর্শক আগ্রহ বাড়াতে এই প্রথম দিবারাত্রির ম্যাচও রাখা হয়েছে। মোট ৩৪টি ম্যাচের মধ্যে গুরুত্ব বিবেচনায় সাতটি ম্যাচ হবে দিবারাত্রির। বেসরকারি চ্যানেল দেশ টিভি খেলা দেখানোরও উদ্যোগ নিয়েছে বলে জানান তামিম। ফাইনাল এবং সেমিফাইনালসহ সাতটি ম্যাচ সরাসরি স