২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক মাইক হাসি

ভারতের বিপক্ষে ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাইকেল হাসিকে। মাইকেল ক্লার্ক চোটের কারণে দলে না থাকায় হাসিকেই অধিনায়ক রিকি পন্টিংয়ের ডেপুটি হিসাবে কাজ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

সিডনি, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের বিপক্ষে ২৫ অক্টোবর শুরু হতে যাওয়া একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাইকেল হাসিকে। মাইকেল ক্লার্ক চোটের কারণে দলে না থাকায় হাসিকেই অধিনায়ক রিকি পন্টিংয়ের ডেপুটি হিসাবে কাজ করতে হবে। মাইকেল ক্লার্ক পিঠে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিতে পারেননি। অস্ট্রেলিয়া দলে আরও থাকতে পারছেন না দলের এক নম্বর উইকেট রক্ষক ব্র্যাড হ্যাডিন। তিনি আঙ্গুলে অস্ত্রোপচার করানোয় সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। দলের বাঁহাতি পেসার নাথান ব্র্যাকেনও ভারত সফরের দলে থাকতে পারছেন না বলে এক বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে কুঁচকির চোট থেকে সেরে ওঠায় উদ্বোধনী ব্যাটসম্যান শন মার্শ দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে সিরিজের সাতটি ওয়ানডে হবে হবে বরোদা (২৫ অক্টোবর), নাগপুর (২৮ অক্টোবর), নয়া দিল্লি (৩১ অক্টোবর), মোহালি (২ নভেম্বর), হায়দ্রাবাদ (৫ নভেম্বর), গোহাটি (৮ নভেম্বর) এবং মুম্বাইতে (১১ নভেম্বর)। ভারত সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: রিকি পন্টিং (অধিনায়ক), মাইক হাসি(সহ-অধিনায়ক), শেন ওয়াটসন, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক), অ্যাডাম ভোগস, ক্যামেরন হোয়াইট, জেমস হোপস, ডোগ বলিংগার, নাথান হরিটজ, জন হল্যান্ড, বেন হিলফেনহাউস, মিচেল জনসন, ব্রেট লি ও পিটার সিডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯০৫ ঘ.