২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুটো প্রস্তুতি ম্যাচেই জিতেছে জাতীয় দল

ধার করে কোনোমতে জাতীয় দলের একাদশ সাজালেন কোচ জেমি সিডন্স। তা না হলে যে প্রস্তুতি ম্যাচই খেলা হয় না! উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ডান পায়ের পেছনের পেশিতে চোট পেয়ে বিশ্রামে আছেন তিন দিন হলো। জুনায়েদ সিদ্দিকীও নেই। পেসার সৈয়দ রাসেলের জ্বর সারলেও এখনো খেলার মতো অবস্থা ফিরে পাননি। আব্দুর রাজ্জাক মায়ের চিকিৎসার জন্য ভারতে। আশরাফুল ভারতে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের আমন্ত্রণে। অধিনায়ক মাশরাফি আর সহ-অধিনায়ক সাকিব আল হাসান চিকিৎসা শেষে যাচ্ছেন পূনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এছাড়া 'এ' দলের সঙ্গে ভারত সফর করছেন জাতীয় দলের ক্যাম্পের আরো চার ক্রিকেটার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধার করে কোনোমতে জাতীয় দলের একাদশ সাজালেন কোচ জেমি সিডন্স। তা না হলে যে প্রস্তুতি ম্যাচই খেলা হয় না! উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ডান পায়ের পেছনের পেশিতে চোট পেয়ে বিশ্রামে আছেন তিন দিন হলো। জুনায়েদ সিদ্দিকীও নেই। পেসার সৈয়দ রাসেলের জ্বর সারলেও এখনো খেলার মতো অবস্থা ফিরে পাননি। আব্দুর রাজ্জাক মায়ের চিকিৎসার জন্য ভারতে। আশরাফুল ভারতে গেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের আমন্ত্রণে। অধিনায়ক মাশরাফি আর সহ-অধিনায়ক সাকিব আল হাসান চিকিৎসা শেষে যাচ্ছেন পূনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে। এছাড়া 'এ' দলের সঙ্গে ভারত সফর করছেন জাতীয় দলের ক্যাম্পের আরো চার ক্রিকেটার। সব মিলিয়ে যা অবস্থা তাতে বাধ্য হয়েই একাডেমির চার ক্রিকেটার মার্শাল আয়ুব, শাহজাদা হোসাইন, ইমন আহমেদ ও সাজিদুল ইসলামকে একাদশে নিতে বাধ্য হন জেমি সিডন্স। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ দলের সঙ্গে দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলে জাতীয় দল। জিতেছে দু'টিতেই। প্রথম ম্যাচে গাজী ট্যাংক ক্রিকেটার্সকে হারায় ২২ রানে। পরের ম্যাচে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে জয়টা ৮ উইকেটের। আগে ব্যাট করে সাত উইকেটে ১১৭ রান তোলে জোড়াতালির জাতীয় দল। জবাবে ৯৫ রানেই গুটিয়ে যায় গাজী ট্যাংকের ইনিংস। ধীর-স্থির হিসেবে পরিচিত রাকিবুলই ছিলেন উল্টো মেজাজে। ৩৮ বল খেলে তুলেছেন ৩৮ রান। মেহরাব হোসেনের ব্যাট থেকে আসে ২৯ বলে ২৯ রান। বিকেলে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে ৮ উইকেটে জেতে জাতীয় দল। আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ৯৫ রান করে কলাবাগান। জয়ের লক্ষ্যে পৌঁছাদে ১৪.৪ ওভার লেগেছে জাতীয় দলের। মেহরাব হোসেন অপরাজিত ৫১ এবং মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ১৮ রান করায় সহজেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২১২৮ ঘ.