২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ মাসেই ম্যাচ ভেন্যু পরিদর্শনে আসবে আইসিসি প্রতিনিধি দল

স্বাগতিক দেশ বিশ্বকাপের ভেন্যু ঠিক করলেও তার চূড়ান্ত অনুমোদন নিতে হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। বেশ আগে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান শাহেদ উসমান আলী এবং চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামকে ম্যাচ ভেন্যু হিসেবে বাছাই করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাগতিক দেশ বিশ্বকাপের ভেন্যু ঠিক করলেও তার চূড়ান্ত অনুমোদন নিতে হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে। বেশ আগে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্লার খান শাহেদ উসমান আলী এবং চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামকে ম্যাচ ভেন্যু হিসেবে বাছাই করেছে সরকার। আইসিসির কাছে নামগুলো প্রস্তাবও করা হয়েছে। তিনটি ভেন্যুই এখন পর্যবেক্ষণ করবে আইসিসি পরিদর্শক দল। মঙ্গলবার বিশ্বকাপ স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ থেকে ২৮ অক্টোবর