২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব উপভোগ করছেন ইউনিস

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেরে যাওয়ার পরও অধিনায়ক হিসেবে খুব বেশি হতাশ নন ইউনিস খান, বরং বলেছেন অধিনায়কত্ব উপভোগই করছেন তিনি। শুধু তাই নয়, সঙ্গে এ দাবিও করেছেন, অধিনায়কত্ব তার পারফরম্যান্সে কোনো কুপ্রভাব ফেলেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2009, 01:21 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

করাচি, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেরে যাওয়ার পরও অধিনায়ক হিসেবে খুব বেশি হতাশ নন ইউনিস খান, বরং বলেছেন অধিনায়কত্ব উপভোগই করছেন তিনি। শুধু তাই নয়, সঙ্গে এ দাবিও করেছেন, অধিনায়কত্ব তার পারফরম্যান্সে কোনো কুপ্রভাব ফেলেনি। এর আগে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয়কে ক্যারিয়ারের সবচেয়ে দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করলেও এই পরাজয়েই যে সব শেষ হয়ে যায়নি তা-ই যেন প্রমান করতে চাইলেন ইউনিস খান, তাই অধিনায়কত্ব প্রসঙ্গে বললেন,"ক্রিকেট বেশ উপভোগ করছি। সত্যি কথা বলতে কি, আমার অধিনায়কত্বে দলের ছেলেদের সবাই খেলাটাকে বেশ উপভোগ করছে। এটা একটা ভালো ব্যাপার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এসি/১৯১৬ ঘ.