ঢাকা, ৩১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হতে অপেক্ষা করতে হল গ্র"প পর্বের শেষদিন পর্যন্ত। অবশ্য চমক উপহার দিয়ে কোনো দল এই আসরের শেষ চারে জায়গা করে নিতে পারেনি। আগেই সেমিতে উঠে বসে থাকা আবাহনীর সঙ্গে শনিবার প্রত্যাশা মতোই যোগ দিয়েছে অন্য তিন বড় দল- মোহামেডান, বিমান ও গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স।
হার দিয়ে শুরু করলেও শেষপর্যন্ত 'বি' গ্র"পে গাজী ট্যাঙ্ককে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে বিমান। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে তারা মুখোমুখি হবে 'এ' গ্র"প রানার্স আপ মোহামেডানের। একইদিন প্রথম সেমিতে 'এ' গ্র"প চ্যাম্পিয়ন আবাহনীর প্রতিপক্ষ গাজী ট্যাঙ্ক। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেমিফাইনাল ও ফাইনাল হওয়ার কথা ছিল ১ ও ৩ ফেব্র"য়ারি। তবে শনিবার তা পিছিয়ে ৩ ও ৪ ফেব্র"য়ারি করা হয়েছে।
শেষ রাউন্ডের ম্যাচের আগে একমাত্র আবাহনীরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। এদিন ভিক্টোরিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও তারা পেয়েছে ১১ রানের জয়। টস হেরে ব্যাটিংয়ে নামা আবাহনী নির্ধারিত ২০ ওভারের শেষ বলে অলআউট হওয়ার আগে তোলে ১৩৫ রান। ২৯ বলে সর্বোচ্চ ৩০ রান করেছেন নাদিফ চৌধুরী। এরপর ভিক্টোরিয়ার ইনিংস থেমে যায় ৭ উইকেটে ১২৪ রানে। একাই লড়েছিলেন অমিত মজুমদার। ৪০ বলে ৫৪ রান করেও অবশ্য দলের হার ঠেকাতে পারেননি এই ওপেনার। আবাহনীর জিয়াউর রহমান ১৭ রান খরচায় পান চার উইকেট। এজন্য হয়েছেন ম্যান অফ দি ম্যাচও।
'এ' গ্র"পে সবগুলো ম্যাচ জেতা আবাহনীর পয়েন্ট ১০। আট পয়েন্ট নিয়ে এই গ্র"প থেকে সেমিফাইনালে তাদের সঙ্গী মোহামেডান। এদিন তারা ৯ রানে হারিয়েছে পারটেক্সকে। তারা নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৩৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল। সাত নম্বরে নামা অধিনায়ক সোহরাওয়ার্দী শুভ ২৫ বল খেলে অপরাজিত থাকেন ৩৭ রানে। এরপর পারটেক্স ২০ ওভারে ৫ উইকেটে ১২৭ রানের বেশি তুলতে পারেনি।
এই গ্র"পের অন্য ম্যাচে হয়েছে সবচেয়ে বড় নাটক। যাতে ইয়াং পেগাসাস-ওল্ড ডিওএইচএসের স্কোর সমান হলে বিজয়ী নির্ধারণে শরণাপন্ন হতে হয় এলিমিনেটরের। ওল্ড ডিওএইচএস তাদের জন্য নির্ধারিত এক ওভারের দুই বল বাকি থাকতেই হারিয়ে বসে দুই উইকেট। করে আট রান। ইয়াং পেগাসাস পুরো এক ওভার খেললেও এক উইকেটে সাত রানের বেশি করতে পারেনি। ফলে ওল্ড ডিওএইচএস ম্যাচ জিতে যায় এক রানে। যদিও এই ম্যাচের ফল সেমিফাইনালের লাইনআপে কোন প্রভাব ফেলতে পারেনি।
'বি' গ্র"প থেকে শেষ চারে ওঠা নিশ্চিত ছিল না কারো। নিজ নিজ ম্যাচ জিতে সেটি এদিন নিশ্চিত করেছে বিমান ও গাজী ট্যাঙ্ক। দুই দলেরই পয়েন্ট আট করে। এই দু'দলের লড়াইয়ে জেতায় বাইলজ অনুযায়ী গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে বিমান।
যদিও তীব্র প্রতিদ্বন্দ্বিতাাপূর্ণ ম্যাচে বিমানকে জিততে ঘাম ঝরাতে হয়েছে যথেষ্ট। তারা মাত্র এক উইকেটে জিতেছে ক্রিকেট কোচিং স্কুলের (সিসিএস) বিপক্ষে। ২০ ওভারে সাত উইকেটে ১০১ রান তুলেছিল সিসিএস। বিমান জয়ের বন্দরে পৌঁছে এক বল ও এক উইকেট হাতে রেখে। ৮২ রানে নবম উইকেট হারিয়ে ফেলেছিল বিমান। শেষ উইকেট জুটিতে শাহাদাত হেসেন ও নাবিল সামাদ ২০ রান তুলে বিমানকে জয় এনে দেয়। ১০ নম্বরে নামা শাহাদাত ১৬ বলে অপরাজিত থাকেন ২২ রানে।
নারায়নগঞ্জ ওসমানী স্টেডিয়ামের ম্যাচে গাজী ট্যাঙ্ক ১৮ রানে হারিয়েছে বিকেএসপিকে। টস জিতে ব্যাটিং নেয়া গাজী ট্যাঙ্ক ২০ ওভারে ৩ উইকেট তোলে ১৩৬ রান। ওপেনার ইমরুল কায়েস করেন ৩৮ রান। অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ৩৩ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন। বিকেএসপি র্নিধারিত ওভারে ৯ উইকেটে তোলে ১১৮ রান।
গ্র"পের অন্য ম্যাচে সূর্যতরুণ ১১ রানে হারিয়েছে সিটি ক্লাবকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/২১২৫ ঘ.
bdnews24