২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবার বদলাচ্ছে ক্রিকেটের 'রিভিউ' আইন

মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত পছন্দ না হলে তা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজ থেকে প্রতি ইনিংসে একটি দল তিনটির পরিবর্তে সর্বোচ্চ দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 02:26 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

নয়াদিল্লী, ২৯ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত পছন্দ না হলে তা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের আসন্ন টেস্ট সিরিজ থেকে প্রতি ইনিংসে একটি দল তিনটির পরিবর্তে সর্বোচ্চ দুটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করতে পারবে। আর ওই সিরিজের প্রথম দুটি ম্যাচে এই পরীক্ষা সফল হলে ফেব্র"য়ারির শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ম্যাচগুলোতেও কার্যকর করা হবে তা। গত বছরের জুলাই মাসে ভারতের শ্রীলঙ্কা সফরে পরীক্ষামূলকভাবে চালু করার সময় ইনিংস প্রতি মাঠের আম্পায়ারদের সর্বোচ্চ তিনটি করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়ার আবেদন করার ব্যবস্থা রাখা হয়েছিল। এ সম্পর্কে খেলোয়াড় ও কর্মকর্তাদের মতামত জেনেই আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আইসিসির এক ঘোষণায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২০২৭ঘ.