ঢাকা, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে বাংলাদেশের অন্তত তিন থেকে চারজন ক্রিকেটারকে সুযোগ করে দেওয়া হবে। ১৪ জন শীর্ষ ক্রিকেটার বিদ্রোহী ক্রিকেট লিগ আইসিএলে যোগ দেওয়ার পর টালমাটাল বাংলাদেশের ক্রিকেট এমন প্রতিশ্র"তিই শুনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকে। কিন্তু বাস্তবতা হচ্ছে, এখন এক সাকিব আল হাসান ছাড়া আর কারোরই আগামী ৬ ফেব্র"য়ারির নিলামে দল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আইপিএল মানেই ক্রিকেটারদের জন্য কাঁড়ি কাঁড়ি ইউএস ডলারের হাতছানি। আইসিসির র্যাঙ্কিংয়ে ওয়ানডের সেরা অলরাউন্ডার সাকিবের জন্যও বেশ লোভনীয় অঙ্কই অপেক্ষা করে আছে বলে জানিয়েছে ক্রিকইনফো। আইপিএল কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশের সেরা ক্রিকেটারটির দর পাঁচ লাখ ডলারের আশেপাশে উঠবে বলেই জানিয়েছে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটটি। যা সত্যি হলে গ্রায়েম স্মিথ, মাহেলা জয়াবর্ধনে, শেন ওয়ার্ন, ভিভিএস লক্ষণ, মাইক হাসি ও ম্যাথু হেইডেনদের চেয়েও দামী ক্রিকেটার হয়ে যাবেন সাকিব।
সাকিব না হয় চড়া মূল্যে কোনো না কোনো দলে যাবেন কিন্তু অন্যদের এমনকি দল পাওয়ার সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে না। কারণ আইপিএলের নিয়মানুযায়ী একটা দল সর্বোচ্চ দশজন বিদেশী ক্রিকেটারকে দলভুক্ত করতে পারে। আটটি দলের মধ্যে অন্যতম দিল্লী ডেয়ারডেভিলস ইতিমধ্যেই সেই কোটা পুরো করে ফেলেছে। আর বাকি দলগুলোরও সাত থেকে আটজন করে বিদেশী নেওয়া হয়ে গেছে। যার অর্থ, এবার নিলাম থেকে বড়জোর ১৫/১৬ জন ক্রিকেটার দল পাবেন।
যদিও গোয়ায় অনুষ্ঠেয় নিলামে তোলা হবে ৭০ জন ক্রিকেটারকে। এদের মধ্যে থাকবেন ইংল্যান্ডের একঝাঁক তারকা ক্রিকেটার। আইপিএলের প্রথম আসরে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছিলেন কেবল দিমিত্রি মাসকারেনহাস। সেবার ইংলিশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা আইপিএলে খেলার অনুমতি পাননি। এবার তারা সেই অনুমতি পাওয়ায় বাংলাদেশের ক্রিকেটারদের জন্য দল পাওয়া ভীষণ কঠিন হয়ে উঠবে স্বাভাবিক। ইংল্যান্ডের কেভিন পিটারসেন, অ্যান্ড্রু ফ্লিনটফ, পল কলিংউডদের সঙ্গে থাকবেন বিশ্ব ক্রিকেটের নতুন সেনসেশন দক্ষিণ আফ্রিকার জাঁ পল ডুমিনিও। এদের সঙ্গে নিলামে উঠবেন অস্ট্রেলিয়ার ব্র্যাড হ্যাডিন, মাইকেল ক্লার্ক, স্টুয়ার্ট ক্লার্ক এবং ব্র্যাড হগরাও।
এসব তারকাদের ভিড়ে মোহাম্মদ আশরাফুলদের ঠাঁই না হওয়ার সম্ভাবনাই বেশি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই বিসিসিআইয়ের কাছে ১০ ক্রিকেটারের একটা তালিকা পাঠিয়েছে। যাদের মধ্য থেকে যথাসম্ভব বেশি ক্রিকেটারকে আইপিএলে খেলার সুযোগ করে দেওয়ার অনুরোধও করা হয়েছে। এই তালিকায় জাতীয় দলে না থাকা দুজন ক্রিকেটারেরও নাম আছে। এরা হচ্ছেন ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দুই সদস্য নাদীফ চৌধুরী এবং জিয়াউর রহমান। যারা স
bdnews24