কলম্বো, ২৬ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানকে তাদেরই মাঠে বিধ্বস্ত করে শ্রীলঙ্কা এখন হাওয়ায় উড়ছে। সেই আনন্দকে সঙ্গী করে ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। অনুমিতভাবেই এই দলে কোনো পরিবর্তন নেই। অর্থাৎ পাকিস্তান সফরের দলটিকে অপরিবর্তিত রেখেই মহেন্দ্র ধোনির দলের মুখোমুখি হবেন জয়াবর্ধনে-সাঙ্গাকারারা।
সোমবার সকালে দল গড়ার জন্য মিটিংয়ে বসেছিলেন শ্রীলঙ্কার নির্বাচকরা। সেখানেই পাকিস্তানের সঙ্গে ২-১ ব্যবধানে জয়ী দলটিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার থেকে। প্রথম ম্যাচ ডাম্বুলায় হলেও বাকি চার ম্যাচই হবে কলম্বোতে। এর মধ্যে ৩১ জানুয়ারি এবং ৩ ও ৫ ফেব্র"য়ারি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ ম্যাচের ভেন্যু রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম। ৮ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচ হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। তার দু দিন পর অর্থাৎ ১০ তারিখে প্রেমাদাসায় অনুষ্ঠিত হবে একমাত্র টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ।
শ্রীলঙ্কা দল :
মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়াসুরিয়া, উপুল থারাঙ্গা, চামারা কাপুগেদারা, জিহান মুবারক, তিলকরতে
bdnews24