ঢাকা, ২৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি-টোয়েন্টিতে সূর্যতরুণের কাছে হারের পর বিমানের কোচ অলক চক্রবর্তী আফসোস করেই বলছিলেন, "রাজ্জাক খেলতে পারবে, এই খবরটা আমাদের গতকাল (শনিবার) অনেক দেরিতে জানানো হয়েছে। কুয়াশার কারণে ফেরী ঘাটে আটকে পড়ায় ও রাতে রওনা হয়েও তাই ঢাকায় পৌছাতে পারেনি। আরো আগে জানালে এই ম্যাচে ওকে খেলাতে পারতাম।" তারা দেরিতে জানলেও এটা দারুণ এক সুখবরই যে নিষিদ্ধ এই বাঁ হাতি স্পিনারকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে দেশের মাঠে পাকিস্তান সিরিজের আগেই তাকে ফিরে পেতে চায় বিসিবি। এজন্য আগে চাই তার বোলিং অ্যাকশন নিয়ে সমস্ত ত্র"টি-বিচ্যুতির অবসান। তাকে ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দেওয়া সেই প্রক্রিয়ারই প্রথম পদক্ষেপ বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান এনায়েত হোসেন সিরাজ।
"প্র্যাকটিস সেশনগুলোতে ওর বোলিং দেখেছে রিভিউ কমিটি। ভিডিও ফুটেজ দেখে আমাদেরও সবকিছু ঠিকঠাক আছে বলেই মনে হয়েছে। প্রিমিয়ার ক্রিকেটের ম্যাচগুলো রাজ্জাকের জন্য 'প্র্যাকটিকাল' পরীক্ষা। ম্যাচে ওর বোলিং ভিডিও করবো আমরা। ফুটেজ পর্যবেক্ষনের পর এবারো যদি অ্যাকশন ঠিক আছে বলে মনে হয় রিভিউ কমিটির, তাহলে পরবর্তী পদক্ষেপ"- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেছেন সিরাজ।
পরবর্তী পদক্ষেপ মানে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য আইসিসির অনুমোদন নেওয়া। গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের সময় ত্র"টিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত রাজ্জাককে নিরপেক্ষ বিশ্লেষণের জন্য যেতে হয়েছিল অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। সেখানেই বায়োমেকানিক পরীক্ষায় অস্বাভাবিক ত্র"টি ধরা পড়ার পর আইসিসি তাকে নিষিদ্ধ করে। এবার নিজেদের বিবেচনায় ত্র"টিমুক্ত মনে হলে বিসিবি এই স্পিনারকে আবারো বায়োমেকানিক পরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠাবে জানিয়ে সিরাজ বলেছেন, "আমরা চাই পাকিস্তান সিরিজের আগেই ওর ফিরে আসা নিশ্চিত করতে। তবে সেটা যদি নাও হয়, আইপিএলে যাতে খেলতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৫ঘ.
bdnews24