করাচি, ২০ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যাটসম্যানদের দুর্দশা অব্যাহত থাকায় হার দিয়েই পাকিস্তান সফর শুরু করতে হয়েছে শ্রীলঙ্কাকে। মঙ্গলবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে স্বাগতিক পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরে গেছে মাহেলা জয়াবর্ধনের দল। টস জিতে ব্যাট করতে নেমে ৪৫.২ ওভারে মাত্র ২১৯ রান তুলে অলআউট হয়ে গিয়েছিল তারা। সালমান বাটের সেঞ্চুরিতে ভর করে ২৫ বল হাতে রেখেই সেই রান টপকে গেছে পাকিস্তান।
খুররম মনজুরের সঙ্গে বাটের ১৬৮ রানের উদ্বোধনী জুটিই শেষ করে দিয়েছে ম্যাচের সব উত্তেজনা। ৩৮তম ওভারে মুত্তিয়া মুরালিধরনকে রিটার্ন ক্যাচ দিয়ে মনজুরের বিদায়ে ভেঙেছে সেই জুটি, তবে ততক্ষণে জয়ের সুবাস পেতে শুরু করেছে পাকিস্তান। ক্যারিয়ারের পঞ্চম ওয়ানডেতে তৃতীয় হাফসেঞ্চুরি করা মনজুর সেঞ্চুরি থেকে ১৭ রান দূরে থাকতে। ১২৮ বলের ইনিংসে ৯বার বলকে সীমানার বাইরে পাঠিয়েছেন তিনি।
মনজুর মিস করলেও বাট ঠিকই পেয়েছেন ওয়ানডেতে তার অষ্টম সেঞ্চুরি। ঠিক ১০০ রান করে অপরাজিত ছিলেন তিনি শেষ পর্যন্ত। তার ১১৭ বলের ইনিংসটা সাজানো ছিল ১৩টি বাউন্ডারিতে।
টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। কিন্তু সনাৎ জয়াসুরিয়া ও 'মেকশিফট' ওপেনার তিলকরতে
bdnews24