২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান দলে নতুন মুখ উমর আমিন

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন ঊনিশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আমিন। গত মাসে শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া পেন্টাঙ্গুলার ওয়ানডে কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৪ রান করেছেন এই বাঁহাতি। নির্বাচকরা যদিও বলছেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলারই পুরস্কার পেয়েছেন তিনি, কিন্তু আসলে নির্বাচকদের চেয়েও বেশি করে মোহাম্মদ ইউসুফকেই কৃতজ্ঞতা জানানো উচিত তার। ইউসুফ আইসিএলেন যোগ দেওয়ায় মিডল অর্ডারে সৃষ্টি হওয়া শূন্যতা পুরন করতেই ডাকা হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

করাচি, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন ঊনিশ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আমিন। গত মাসে শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া পেন্টাঙ্গুলার ওয়ানডে কাপে দ্বিতীয় সর্বোচ্চ ২৫৪ রান করেছেন এই বাঁহাতি। নির্বাচকরা যদিও বলছেন ঘরোয়া ক্রিকেটে ভালো খেলারই পুরস্কার পেয়েছেন তিনি, কিন্তু আসলে নির্বাচকদের চেয়েও বেশি করে মোহাম্মদ ইউসুফকেই কৃতজ্ঞতা জানানো উচিত তার। ইউসুফ আইসিএলেন যোগ দেওয়ায় মিডল অর্ডারে সৃষ্টি হওয়া শূন্যতা পুরন করতেই ডাকা হয়েছে তাকে। ১৫ জনের এই দলে নাম আছে ফাস্ট বোলার শোয়েব আখতারেরও। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ১৮ মাসের জন্য নিষিদ্ধ করেছিল, এই নিয়ে পিসিবির সঙ্গে তার আইনি লড়াই এখনো চলছে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হচ্ছে আগামী ২১ জানুয়ারি। পাকিস্তান দল : শোয়েব মালিক (অধিনায়ক), খুররম মনজুর, সালমান বাট, ইউনিস খান, মিসবাহ-উল হক, উমর আমিন, শহিদ আফ্রিদি, কামরান আকমল, শোয়েব আখতার, উমর গুল, রাও ইফতিখার আনজুম, সোহেল খান, সোহেল তানভির, সাইদ আজমল ও ইয়াসির আরাফাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৪২ ঘ.