২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ চাইবে জিম্বাবুয়েই জিতুক!

এই ম্যাচে বাংলাদেশ চাইবে জিম্বাবুয়ের জয়। গত ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছে, তবুও। কারণ জিম্বাবুয়ে জিতে গেলে কাজটা বাংলাদেশের জন্য সহজ (!) হয়ে যায়। সহজ, মানে তখন শ্রীলঙ্কাকে হারালেই চলবে। কিন্তু যদি প্রত্যাশামতো শ্রীলঙ্কা জেতে তাহলে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই বাংলাদেশের চলবে না, রানরেটের হিসাব-নিকাশও মেলাতে হবে। গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজে সোমবারের শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচের আগে স্বাভাবিক কারণে এটাই হবে বাংলাদেশের হিসাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 03:28 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এই ম্যাচে বাংলাদেশ চাইবে জিম্বাবুয়ের জয়। গত ম্যাচে তারা বাংলাদেশকে হারিয়েছে, তবুও। কারণ জিম্বাবুয়ে জিতে গেলে কাজটা বাংলাদেশের জন্য সহজ (!) হয়ে যায়। সহজ, মানে তখন শ্রীলঙ্কাকে হারালেই চলবে। কিন্তু যদি প্রত্যাশামতো শ্রীলঙ্কা জেতে তাহলে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেই বাংলাদেশের চলবে না, রানরেটের হিসাব-নিকাশও মেলাতে হবে। গ্রামীণফোন ত্রিদেশীয় সিরিজে সোমবারের শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচের আগে স্বাভাবিক কারণে এটাই হবে বাংলাদেশের হিসাব। জিম্বাবুয়ে সেটাই চাইছে। অধিনায়ক প্রসপার উৎসেইয়া জানাচ্ছেন তাদের আত্মবিশ্বাসও নাকি আছে যথেষ্ট। তার বিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ৫ ম্যাচ সিরিজের শেষ ৩ ম্যাচ। জিম্বাবুয়ে সিরিজে কোনো ম্যাচ জেতেনি, কিন্তু শেষ তিন ম্যাচের প্রতিটিতেই জয়ের সম্ভাবনা তৈরি করেছিল। শেষ পর্যন্ত তারা ম্যাচগুলো হেরেছে ৫ রান, ২ উইকেট এবং ১৯ রানে। আর তাই উৎসেইয়া বলছেন,''আমরা যদি কাল (সোমবার) আমাদের হাফ চান্সগুলোকে কাজে লাগাতে পারি তাহলে আমাদের খুব ভালো একটা ফল করার সুযোগ আছে।'' শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অবশ্য এসব আবেগ-উত্তেজনাকে খুব একটা পাত্তা দিতে রাজি নন। জানিয়েছেন, এই ম্যাচে বাড়তি কোনো চাপ বোধ করছেন না তিনি। এটা খেলবেন আর দশটা ম্যাচের মতোই। চিন্তা তার একটাই, নতুন যেসব সদস্য ওয়ানডে সিরিজে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন মিরপুর স্টেডিয়ামের উইকেটটা তাদের কাছে একটু অচেনা। এছাড়া আর কোনো চিন্তা নেই। জিম্বাবুয়েকে নিয়ে তাদের উদ্বেগ থাকার কোনো প্রশ্নও নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১২৫ঘ.