২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস বাতিলের কোনো আশংকা নেই

আইসিসির শতবর্ষ উদযাপন নিয়ে তার কথা বলতে আসা যদিও, কিন্তু বাতাসে গুঞ্জন আছে যে আসলে বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতেই তার আসা। রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইসিসি জেনারেল ম্যানেজার ডেভ রিচার্ডসন পরিষ্কার জানিয়ে দিলেন, আপাতত বাংলাদেশ দলের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, পরবর্তী আইসিসি সূচী নিয়ে কিছু বিকল্প ভাবনা আছে তাদের, যাতে কমে যেতে পারে বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 02:50 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, ১১ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আইসিসির শতবর্ষ উদযাপন নিয়ে তার কথা বলতে আসা যদিও, কিন্তু বাতাসে গুঞ্জন আছে যে আসলে বাংলাদেশ দলের পারফরম্যান্স পর্যবেক্ষণ করতেই তার আসা। রোববার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইসিসি জেনারেল ম্যানেজার ডেভ রিচার্ডসন পরিষ্কার জানিয়ে দিলেন, আপাতত বাংলাদেশ দলের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার কোনো সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, পরবর্তী আইসিসি সূচী নিয়ে কিছু বিকল্প ভাবনা আছে তাদের, যাতে কমে যেতে পারে বাংলাদেশের টেস্ট ম্যাচের সংখ্যা। আইসিসির অবশ্য প্রথম পরিকল্পনা হলো, বর্তমান ফরম্যাটটাই চালু রাখা। এই সূচীটা ৬ বছরের, যাতে প্রত্যেক টেস্ট দল দেশে এবং দেশের বাইরে একবার করে মুখোমুখি হয় একে অন্যের। কিন্তু দলগুলোর অনেকেই এই সূচীটা মানতে রাজি হচ্ছে না, আর তাই ২০১২ সাল থেকে পরবর্তী যে সূচী হওয়ার কথা সেখানে কিছু পরিবর্তনের কথা ভাবছে আইসিসি। আইসিসির মাথায় এখন যে ভাবনা আছে সেটা হল চার বছরের মধ্যে একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ আয়োজন করা, যার প্রথম দুই বছরে দলগুলো দেশে এবং বিদেশে চারটি করে সিরিজ খেলবে। এখান থেকে বেছে নেয়া হবে চার সেমিফাইনালিস্ট, যারা নিজেদের মধ্যে সিরিজ খেলবে পরের দুই বছর। আর পঞ্চম থেকে অষ্টম দলগুলোও নিজেদের মধ্যে খেলবে স্থান নির্ধারণের জন্য। নবম ও দশম দল প্লে-অফ খেলবে নিজেদের মধ্যে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পুরো পরিকল্পনাটা ব্যাখ্যা করেছেন রিচার্ডসন। এখন শেষ পর্যন্ত যদি এই ফরম্যাটটা অনুমোদিত হয়ে যায় তাহলে পরের সূচীতে বাংলাদেশের টেস্টের সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার কথা। তবে এখানে আশার কথা হলো, এর পক্ষে সমর্থন মিলছে কম এবং এটা বাস্তবায়িত হওয়ার বিশেষ সম্ভাবনা আপাতত নেই। ১০০ বছর আগে মাত্র তিন সদস্যকে নিয়ে শুরু করা আইসিসির এখনকার সদস্যসংখ্যা ১০৪। আর আইসিসির এখনকার লক্ষ্য যেহেতু ক্রিকেটের বিশ্বায়ন, তাই তারা চায় সবদেশই এই শতবার্ষিকী আয়োজনের অংশীদার হোক। রিচার্ডসন জানিয়েছেন, ''আইসিসি যেহেতু বিশ্বায়নে বিশ্বাস করে তাই আমরা চাই সব সদস্য দেশই শতবার্ষিকী আয়োজনে কোনো না কোনোভাবে অংশীদার হোক।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২১৫০ঘ.