২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ৪র্থ ওয়ানডে

ওয়ানডেতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি আর ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করার রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। কিন্তু শনিবার অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে তার ওই সেঞ্চুরি নিউজিল্যান্ডের কাজে লাগেনি। তেমনি ওয়েস্ট ইন্ডিজের কোনো কাজে আসেনি অধিনায়ক ক্রিস গেইলের ৩৭ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসটাও। বৃষ্টিতে ভেসে যাওয়া এই ম্যাচে জয়-পরাজয়ের নিষ্পত্তি হতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

অকল্যান্ড, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডেতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি আর ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট করার রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। কিন্তু শনিবার অকল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে তার ওই সেঞ্চুরি নিউজিল্যান্ডের কাজে লাগেনি। তেমনি ওয়েস্ট ইন্ডিজের কোনো কাজে আসেনি অধিনায়ক ক্রিস গেইলের ৩৭ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংসটাও। বৃষ্টিতে ভেসে যাওয়া এই ম্যাচে জয়-পরাজয়ের নিষ্পত্তি হতে পারেনি। অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে গাপটিলের অপরাজিত ১২২ আর রস টেলরের ৭৫ রানের কল্যাণে ৫০ ওভারে চার উইকেটে ২৭৫ রান তুলেছিল নিউজিল্যান্ড। তৃতীয় উইকেটে গাপটিল আর টেলর গড়েছেন ১৪৪ রানের জুটি। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও মন্দ হয়নি। কিন্তু ৮.৪ ওভারে দুই ক্যারিবিয়ান ওপেনার ৪৭ রান তোলার পর বৃষ্টির কারণে প্রথম দফায় খেলা বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর আবার খেলা শুরু হলে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট ঠিক করা হয় ৪০ ওভারে ২৩৫ রান। কিন্তু মাত্র ১১ বল পরেই আবার বৃষ্টি নামলে শেষ হয়ে যায় ম্যাচের ফল নির্ধারণের আশা। ওই ১১ বলে আরো ১৭ রান তোলা ওয়েস্ট ইন্ডিজের স্কোর তখন ছিল ১০.৩ ওভারে বিনা উইকেটে ৬৪। পাঁচ ম্যাচের এই সিরিজে এই নিয়ে দুটি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। বাকি দুটিতে দুদল জেতায় মঙ্গলবার নেপিয়ারে অনুষ্ঠেয় শেষ ম্যাচটি হয়ে উঠেছে সিরিজ-নির্ধারণী। সংক্ষিপ্ত স্কোর : নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৭৫/৪ (গাপটিল ১২২*, ম্যাককালাম ২৬, সিনক্লেয়ার ২, টেলর ৭৫, ফ্লিন ০, ব্র"ম ২৪*; বেকার ২/২৯, পাওয়েল ১/৫১, এডওয়ার্ডস ১/৬৫) ওয়েস্ট ইন্ডিজ : ১০.৩ ওভারে ৬৪/০ (গেইল ৪৬*, চ্যাটেরগুন ১৭*)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩৩০ঘ.