২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাতলামির অভিযোগে আবার বাদ রাইডার

অভিযোগটা নতুন নয় তার বিরুদ্ধে। গত ফেব্র"য়ারিতে একবার দল থেকে বাদ পড়েছিলেন, সেই মাতলামির কারণেই আবার নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন জেস রাইডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 11:28 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ওয়েলিংটন, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিযোগটা নতুন নয় তার বিরুদ্ধে। গত ফেব্র"য়ারিতে একবার দল থেকে বাদ পড়েছিলেন, সেই মাতলামির কারণেই আবার নিউজিল্যান্ড দল থেকে বাদ পড়লেন জেস রাইডার। শনিবার ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের জন্য তার জায়গায় দলে ফেরানো হয়েছে ম্যাথু সিনক্লেয়ারকে। আগের রাতে অতিরিক্ত মদ্যপানের কারণে বৃহস্পতিবার সকালে টিম মিটিংয়ে অনুপস্থিত ছিলেন, তারপর বিকেলে অনুশীলনেও হাজির হতে পারেননি এই বাঁহাতি। 'পর্যাপ্ত প্রস্তুতি না থাকায়' তাই তাকে এই ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট-এর প্রধান নির্বাহী জাস্টিন ভন। গত ফেব্র"য়ারিতে একবার মাতাল অবস্থায় বন্ধ টয়লেটের জানালায় ঘুসি মেরে কাঁচ ভাঙার পাশাপাশি হাত কেটে যাওয়ায় দল থেকে বাদ পড়েছিলেন তিনি। সেপ্টেম্বরে বাংলাদেশ সফর দিয়ে ফেরার পর থেকে খেলছিলেন ভালোই, তবে এই ঘটনার পর তার ক্যারিয়ারটাই পড়ে গেছে অনিশ্চয়তায়। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৭০৮ ঘ.