২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফুল ও মুশফিকের জরিমানা

আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। ঘটনা চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ঘটলেও ম্যাচ রেফারি জেফ ক্রো তাদের শুনানিতে ডেকেছিলেন মঙ্গলবার। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হারের (৪৬৫ রানে) পর শুনানিতে হাজিরা দেওয়া এই দুই ক্রিকেটারই দোষী সাব্যস্ত হয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়েছে, আশরাফুলকে ম্যাচ ফি'র শতকরা ১৫ এবং মুশফিককে ৫০ ভাগ জরিমানা করা হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, ৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আইসিসির আচরণবিধি ভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল এবং উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। ঘটনা চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন ঘটলেও ম্যাচ রেফারি জেফ ক্রো তাদের শুনানিতে ডেকেছিলেন মঙ্গলবার। টেস্টে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে হারের (৪৬৫ রানে) পর শুনানিতে হাজিরা দেওয়া এই দুই ক্রিকেটারই দোষী সাব্যস্ত হয়েছেন। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আইসিসি জানিয়েছে, আশরাফুলকে ম্যাচ ফি'র শতকরা ১৫ এবং মুশফিককে ৫০ ভাগ জরিমানা করা হয়েছেন। আশরাফুলকে অতিরিক্ত আবেদনের জন্য জরিমানা গুণতে হয়েছে। মুশফিকের অপরাধ আরো বেশি, আবেদনের পর সাড়া না পাওয়ায় তিনি আম্পায়ারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে দৌড়ে গিয়েছিলেন। এটি আইসিসির আচরণবিধির ২.৫ ধারার পরিপন্থী। টেস্টের তৃতীয় দিন শ্রীলঙ্কান ইনিংসের ৭৮-তম ওভারের প্রথম বলে (বোলার মেহরাব হোসেন জুনিয়র) তিলকরতে