সিডনি, ৫ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রেট লি'র অনুপস্থিতিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ অনেকখানি দুর্বল। কিন্তু পিটার সিডলের তোপে সেই দুর্বলতা কাটিয়ে উল্টো অস্ট্রেলিয়াই এখন ভালো অবস্থায়। মাত্র চতুর্থ টেস্ট খেলতে নামা সিডলের দুর্দান্ত বোলিংয়ে সোমবার তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেছে ৩২৭ রানে। সুবাদে রিকি পন্টিংয়ের দল পেয়েছে ১১৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনশেষে বিনা উইকেটে ৩৩ রান করা স্বাগতিকরা সবমিলিয়ে এগিয়ে আছে ১৫১ রানে।
মেলবোর্নে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ৮১ রানে ৪ উইকেট নিলেও দলের পরাজয় রুখতে পারেননি সিডল। 'বক্সিং ডে' টেস্টে ৯ উইকেটে আত্মসমর্পণ করায় দেশের মাটিতে প্রোটিয়াদের কাছে প্রথম বারের মতো টেস্ট সিরিজ হারার পাশাপাশি র্যাংকিংয়ের শীর্ষস্থান হারানোর আশঙ্কাও আষ্টে-পৃষ্ঠে জড়িয়ে ধরেছে অস্ট্রেলিয়াকে। তবে সোমবার সা
bdnews24