২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্কের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বড় সংগ্রহ

গত বছর সিডনিতে টেস্টে নিজের প্রথম হাফসেঞ্চুরিটি করেছিলেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার পক্ষে দশ নম্বরে ব্যাট করতে নেমে রোববার আরেকটি হাফসেঞ্চুরি করেছেন তিনি, আর সেই সঙ্গে মাইকেল ক্লার্কের দশম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে ৪৪৫ রানের বড় সংগ্রহ। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকানরাও কম যাচ্ছে না। দ্বিতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১২৫ রান তুলেছে সফরকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2009, 09:41 AM

Updated : 26 Aug 2022, 10:53 AM

সিডনি, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছর সিডনিতে টেস্টে নিজের প্রথম হাফসেঞ্চুরিটি করেছিলেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ার পক্ষে দশ নম্বরে ব্যাট করতে নেমে রোববার আরেকটি হাফসেঞ্চুরি করেছেন তিনি, আর সেই সঙ্গে মাইকেল ক্লার্কের দশম সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে ৪৪৫ রানের বড় সংগ্রহ। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকানরাও কম যাচ্ছে না। দ্বিতীয় দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১২৫ রান তুলেছে সফরকারীরা। বাস্তবে অবশ্য সেটা ২ উইকেটে ১২৫, কারণ জনসনের বলে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক গ্রায়েম স্মিথ, এই ইনিংসে তার আবার মাঠে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। আগের দিনের ৭৩ রান নিয়ে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক ক্লার্ক রোববার আউট হয়েছেন ১৩৮ রান করে, তবে তার আগে জনসনের (৬৪) সঙ্গে সপ্তম উইকেটে ১৪২ রানের জুটি গড়ে দলকে নিয়ে গেছেন নিরাপদ স্থানে। এরপর ন্যাথান হরিজ (৪১) আর পিটার সিডলরাও (২৩) লড়াই করায় অস্ট্রেলিয়া পেয়েছে চারশ ছাড়ানো স্কোর। সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১৩২.২ ওভারে ৪৪৫ (ক্লার্ক ১৩৮, জনসন ৬৪, হরিজ ৪১, সিডল ২৩, বোলিঙ্গার ০*; হ্যারিস ৩/৮৪, স্টেইন ৩/৯৫) দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৯ ওভারে ১২৫/১ (ম্যাকেঞ্জি ২৩, স্মিথ আহত অবসর ৩০, আমলা ৩০*, ক্যালিস ৩৬*; সিডল ১/২১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৫৩৩