ঢাকা, ৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া গ্রামীণফোন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলতে রোববার সকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল। সকাল ১০টায় এমিরেটসের ফ্লাইটে তাদের ঢাকায় পৌঁছানোর কথা। প্রোসপার উতসেয়ার নেতৃত্বাধীন এই দলটিতে আছেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান টাটেন্ডা টাইবুও। বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ শেষে মোহাম্মদ আশরাফুলের দলের সঙ্গে আরেকটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ে দল : প্রোসপার উতসেয়া (অধিনায়ক), এলটন চিগুম্বুরা, গ্রায়েম ক্রেমার, কিথ দেবাংওয়া, হ্যামিল্টন মাসাকাদজা, স্টুয়ার্ট মাতসিকেনেরি, ক্রিস্টোফার এমপফু, টোয়ান্ডা মুপারিওয়া, ফরস্টার মুতিজাওয়া, রেমন্ড প্রাইস, এডওয়ার্ড রেইন্সফোর্ড, ভুসিমুজি সিবান্দা, টাটেন্ডা টাইবু, ম্যালকম ওয়ালার এবং শন উইলিয়ামস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৩১ঘ.
bdnews24