২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবুও নির্ধারিত সময়েই পাকিস্তান সফরে যাচ্ছে ভারত

অস্ট্রেলিয়া যতই আপত্তি জানাক না কেন, ভারতের পাকিস্তানে যেতে কোনো সমস্যা নেই। এমনকি গত শনিবার ইসলামাবাদের পাঁচ তারকা হোটেল ম্যারিয়টে ভয়াবহ বোমা বিস্ফোরণের পরও না। নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী বছরের শুরুতেই পাকিস্তান সফরে যাচ্ছে ভারত। ৪৭ দিনের সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ছাড়াও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে 'টিম ইন্ডিয়া'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

২৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া যতই আপত্তি জানাক না কেন, ভারতের পাকিস্তানে যেতে কোনো সমস্যা নেই। এমনকি গত শনিবার ইসলামাবাদের পাঁচ তারকা হোটেল ম্যারিয়টে ভয়াবহ বোমা বিস্ফোরণের পরও না। নির্ধারিত সময়ে অর্থাৎ আগামী বছরের শুরুতেই পাকিস্তান সফরে যাচ্ছে ভারত। ৪৭ দিনের সফরে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ছাড়াও একটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে 'টিম ইন্ডিয়া'। পাকিস্তানে আগের দুটো সফরে ম্যারিয়ট হোটেলেই ছিল ভারতীয় দল। সেই ম্যারিয়টেই সন্ত্রাসবাদীদের হামলায় কমপক্ষে ৫৩ জনের মৃত্যুর পরও সফরটা বাতিলের চিন্তা বিসিসিআই কর্মকর্তাদের মনে উঁকি দেয়নি। এমনকি ইসলামাবাদের ঠিক পাশের শহর রাওয়ালপিন্ডিতে খেলতেও তাদের আপত্তি নেই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ অপারেটিং অফিসার শাফকাত নাগমি মঙ্গলবার সফরসূচী ঘোষণার সময় সে কথাই জানালেন, "ভারত রাওয়ালপিন্ডিতে একটা টেস্ট ও একটা ওয়ানডে খেলবে। কারণ ইসলামাবাদে বোমা হামলার আগেই সফরসূচী অনুমোদন করেছিল তারা। আশা করি ভারত আমাদের এখানে আসার আগেই স্বাভাবিকতা ফিরে আসবে আমাদের দেশে।" নতুনভাবে সাজানো রাওয়ালপিন্ডির স্টেডিয়াম নিয়েও দারুণ উচ্ছ্বসিত নাগমি, "স