মুম্বাই, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চার বছর আগে ভারতে অস্ট্রেলিয়ার সর্বশেষ সফরের প্রথম দুটি টেস্টে খেলতে পারেননি শচীন টেন্ডুলকার। এবারো তেমন কিছুই ঘটার আশঙ্কা জেগেছে, কাকতালীয়ভাবে সেই টেনিস এলবোর ইনজুরির কারণেই! ভারতের এই তারকা ব্যাটসম্যান নিজেকে সুস্থ দাবি করলেও ফিজিওথেরাপিস্টের পরামর্শে শেষ পর্যন্ত ইরানি ট্রফিতে খেলা হচ্ছে না তার, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে খেলাও হয়ে পড়েছে অনিশ্চিত।
টেনিস এলবোর পুরনো ইনজুরি নতুন করে হানা দেওয়ায় শ্রীলঙ্কা সফরের ওয়ানডে সিরিজ মিস করেছিলেন টেন্ডুলকার। ইরানি ট্রফির আগে তিনি নিজেকে ফিট বললেও ভারতের ন্যাশনাল একাডেমির ফিজিওথেরাপিস্ট তাকে পরামর্শ দিয়েছেন আরো অন্তত এক সপ্তাহ বিশ্রামে থাকার। আগামী সপ্তাহে রনজি চ্যাম্পিয়ন দিল্লির সঙ্গে ভারতের নির্বাচিত একাদশের ওই ম্যাচটায় দর্শক হয়েই কাটাতে হচ্ছে তাকে। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনী ম্যাচ হিসেবেই মনে করা হচ্ছে ওই ম্যাচটিকে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রত
bdnews24