২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইসিসির আইন বদলের দাবি রমিজ, ইন্তেখাবদের

'নিরাপত্তা'র অজুহাতে অস্ট্রেলিয়ার মতো দলগুলোর ইচ্ছেমতো সফর বাতিল করা ঠেকাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসির আইন বদলের দাবি জানিয়েছেন পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইন্তেখাব আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

করাচি, ১৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- 'নিরাপত্তা'র অজুহাতে অস্ট্রেলিয়ার মতো দলগুলোর ইচ্ছেমতো সফর বাতিল করা ঠেকাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসির আইন বদলের দাবি জানিয়েছেন পাকিস্তানের দুই সাবেক অধিনায়ক রমিজ রাজা এবং ইন্তেখাব আলম। এ বছরের গোড়ার দিকে পাকিস্তানে একটি টেস্ট সিরিজ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার। নিরাপত্তার অজুহাতে সেই সফর বাতিলের পর একই অজুহাতে অস্ট্রেলিয়ারই নেতৃত্বে আরো কয়েকটি দেশ আসতে রাজি না হওয়ায় বাতিল করতে হয়েছে পাকিস্তানে অনুষ্ঠান-নির্ধারিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও। অথচ, একের পর এক সিরিজ বোমা বিস্ফোরণের পরও ভারত সফরে আসতে 'নিরাপত্তা' নিয়ে কোনো অসুবিধা খুঁজে পাচ্ছে না অস্ট্রেলিয়ানরা। অর্থনৈতিক কারণে গুরুত্বপূর্ণ ভারত সফর বাতিল না করায় অস্ট্রেলিয়ানদের 'দ্বৈত নীতি'র কঠোর সমালোচনা করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডও। রমিজ-ইন্তেখাবরা আরেক কাঠি এগিয়ে এ ব্যাপারে আইসিসির সমালোচনায় মেতেছেন। রমিজ রাজা বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, "পাকিস্তানের ক্রিকেট প্রশাসক, খেলোয়াড় ও সমর্থকদের জন্য পরিস্থিতিটা খুবই হতাশার। এটা একদম ঠিক নয়, আর আমি মনে করি দোষটা আসলে আইসিসিরই।" আইসিসির আইন অনুযায়ী কোনো দেশ যদি আইসিসির নির্ধারিত সফরসূচি অনুযায়ী কোনো দেশ সফরে না যায়, তাহলে বিপুল অঙ্কের জরিমানা গুণতে হয় তাদের। কিন্তু এখানে আছে একটা শুভঙ্করের ফাঁকি