২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া দলে ফিরতে চান সাইমন্ডস

তার ভবিষ্যত নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যান্ড্রু সাইমন্ডস জানিয়েছেন, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না তিনি। শুধু তা-ই নয়, অদূর ভবিষ্যতে আবারো অস্ট্রেলিয়া দলে ফেরার প্রতিজ্ঞাও শুনিয়েছেন শৃঙ্খলাভঙ্গের কারণে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার ভবিষ্যত নিয়ে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যান্ড্রু সাইমন্ডস জানিয়েছেন, ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন না তিনি। শুধু তা-ই নয়, অদূর ভবিষ্যতে আবারো অস্ট্রেলিয়া দলে ফেরার প্রতিজ্ঞাও শুনিয়েছেন শৃঙ্খলাভঙ্গের কারণে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়া এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজ শুরুর দিন টিম মিটিংয়ে যোগ না দিয়ে মাছ ধরতে যাওয়ার অপরাধে অস্ট্রেলিয়া দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাকে। তারপর ভারত সফরের দলেও তাকে নেননি অস্ট্রেলিয়ার নির্বাচকরা। নিজের ভবিষ্যত নিয়ে ভাবার জন্য তাকে সময় দেওয়া হয়েছে, আর সেই সঙ্গে এই সংকট কাটিয়ে উঠতে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হচ্ছিল এমন কথাই। মঙ্গলবার ব্রিসবেনে রাজ্য দল কুইন্সল্যান্ডের পক্ষে অনুশীলনে যোগ দেওয়ার পর সাইমন্ডসও নিশ্চিত করেছেন এই পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপারটি। আর সে সঙ্গে বলেছেন, "এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি শুধু আরো ভালো একজন ক্রিকেটার হিসেবেই নয়, আরো ভালো একজন মানুষ হিসেবেও নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি।" অতীতের ছোট-খাটো ভুল-ত্র"টিগুলোর জন্য ক্ষমা চেয়ে তিনি বলেছেন, "আবার আমার ক্লাব, আমাদের রাজ্য দল আর জাতীয় দলের হয়েও খেলার চ্যালেঞ্জ নেওয়ার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/ ২০৩৫ ঘ.