২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসি পাস করলেন সাকিব

সারা বছর ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও প্রাতিষ্ঠানিক পড়াশুনা থেকে মুখ ফিরিয়ে থাকেননি সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এবার। বুধবার ফল ঘোষণার পর জানা গেছে জিপিএ ৩.৯ পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি অলরাউন্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, ১০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা বছর ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকলেও প্রাতিষ্ঠানিক পড়াশুনা থেকে মুখ ফিরিয়ে থাকেননি সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন এবার। বুধবার ফল ঘোষণার পর জানা গেছে জিপিএ ৩.৯ পেয়েছেন জাতীয় দলের বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের সঙ্গে পরীক্ষা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফুলও। তবে বুধবার লন্ডনে ছুটি কাটাতে যাওয়া বাংলাদেশ দলের অধিনায়কের ফল জানা যায়নি। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কিছু জানেন না বলেই জানিয়েছেন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৩৪ঘ.